১৭ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : করোনা মহামারী সংকটময় মূহুর্তে ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে উপমহাদেশের জনপ্রিয় ও বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মাহে রামাদ্বান ও করোনা মহামারীতে হতদরিদ্র মানুষের পাশে সিলেট জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল।
শনিবার বিকেলে জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল নগরীর বিভিন্ন স্থানে পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেন।
এসব জনসেবামূলক কাজকে সবসময় তত্ত্বাবধান করছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
এরই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার ছাত্রলীগ নেতা এ কে টুটুল পবিত্র মাহে রমজান ও করোনা মহামারীতে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেন এবং করোনা মোকাবিলায় জনসচেতনতার জন্য মানুষ কে উদ্ভোদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
এ সময় এ কে টুটুল বলেন, দেশের যে কোন ক্রান্তিলগ্নে সবার আগে বুক চিতিয়ে মানুষের জন্য কাজ করে বাংলাদেশ ছাত্রলীগ। মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে দেশের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের জনসেবামূলক কাজের অংশ হিসেবে মানুষের সেবার জন্য এই কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।