৮ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে লেগেছে উন্নয়ন এর ছোয়া। কিন্ত বৃষ্টি হলেই সিলেট নগরীতে জমে হাটু পানি। এ যেন কয়েক বছরের নগরবাসীর চির চেনা দৃশ্য। সর্বক্ষেত্রে উন্নয়ন হলেও বদলেনি এই দৃশ্য। কোন মতেই ভাগ্য ফেরেনি নগরবাসীর। বরং দূভোর্গের মাত্রা বেড়েই চলছে।
মঙ্গলবার রাতে ঝাটিকা বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।
একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে উঠছে সিলেট নগরী। স্যুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই নগরজুড়ে সৃষ্টি হয় পানিবদ্ধতা।সোমবার রাতে হালকা বৃষ্টিতে নগরজুড়ে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় চরম দূভোর্গে পড়েছে এ নগরী। এভাবে চলতে থাকলে চলাচলে অনুপযোগী হয়ে যেতে পারে সিলেট নগরী।
নগরীর উপশহরের এলাকার আফজাল হোসেন নামে এক ব্যক্তি জানান,রাতের বৃষ্টিতেই রাস্তায় হাটুপানি। বাইরে বেরুতে (বের হতে) পারছি না। জরুরি একটি কাজে মটর সাইকেল নিয়ে বের হয়েছিলাম কিন্তু রাস্তায় হাটুপানি থাকার কারনে মটর সাইকেল টি চালানো সম্ভব হয় নি।
সিলেট নগর ঘুরে দেখা গেছে, উপশহর, শিবগঞ্জ, লামাপাড়া , টিলাগড়, আম্বরখানার রাস্তা পানির নিচে। এছাড়াও সিলেট নগরীর অধিকাংশ সড়কই পানির নিচে।