২২ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যবিধি না মানায় সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৯৩ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগরী ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মহানগরীসহ বিভিন্ন উপজেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্যবিধি আইনে ১০২টি মামলার বিপরীতে শতাধিক লোকজনকে ৯৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
এর আগে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম সপ্তাহে সিলেটে ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ২৭৭ জনের বিরুদ্ধে দেওয়া মামলার বিপরীতে দুই লাখ ৩৩ হাজার ৮৯০ টাকা জরিমানা আদায় করা হয়।