৩ অক্টোবর ২০২০
নিজস্ব প্রাতিবেদক : সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় দুই আসামি তারেক ও মাহফুজের ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ পাহারায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসএমপির উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, তারেক ও মাহফুজ ৫ দিনের রিমান্ডে রয়েছে। এর আগে পুলিশ বৃহস্পতিবার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া এবং আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধর্ষণের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য ওসমানী মেডিক্যালে নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত তারা ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিল।