৩ এপ্রিল ২০২১


চারটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান করল বিশ্ব কবিমঞ্চ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে বিশ্ব কবি মঞ্চ।

শনিবার বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্র এই বর্ণিল প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুলক কান্তি ধর এর এর সভাপতিত্বে ও সুহেলী সায়মা সেঁজুতির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও আইনজীবি গোলাম কিবরিয়া।

প্রকাশনা উৎসবে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সজিব ওয়াজেদ জয় পরিষদের চেয়ারম্যান লায়ন মতিউর রহমান টিপু, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যাসোসিয়েশন- বনপার সাধারণ সম্পাদক রুকমুনুর জামান রনি, প্রবাসী আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী গোলাম কবির আহমদ চৌধুরী।

প্রকাশনা উৎসবে বিশিষ্ট কবি হাফসা ইসলাম, প্রবাসী কবি আজিজুল আম্বিয়া, কবি সুমা দাস ও কবি রাব্বানী খান কৌশিক এর অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এর প্রকাশিত গ্রন্থের শুভ মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে যেসব কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হবে তা হলো- কবি হাফসা ইসলামের ‘নিশ্চুপ দহন’, কবি আজিজুল আম্বিয়ার ভালোবাসার ‘স্বপ্ন বিলাস’, কবি সুমা দাস ও কবি রাব্বানী খান কৌশিকের যৌথ কাব্যগ্রন্থ ‘পারিজাত’ ও রুবেল সাজিদের ‘বিবর্ণ দৃষ্টি’।

উল্লেখ্য, ইতিপূর্বে বিশিষ্ট কবি হাফসা ইসলাম, প্রবাসী কবি আজিজুল আম্বিয়া, কবি সুমা দাস ও কবি রাব্বানী খান কৌশিক এর একাধিক লেখা দেশী-বিদেশী কবি মহল ছাড়াও পাঠকদের মন জয় করেছে।

শেয়ার করুন