সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অন্যতম অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা।
নাটক মঞ্চায়ন পূর্বে সন্ধ্যা ছয়টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর গৌরবের চল্লিশ বছর উদযাপন লগো উন্মোচন ও ওয়েবসাইট প্রকাশ করা হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ী দের নাটক দেখা ও লগো উন্মোচন আয়োজনে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।