১৮ জানুয়ারি ২০২১


নবীর সুন্নত হল বিয়ে

শেয়ার করুন

আজিজুল আম্বিয়া

যে কোন বয়সে পুরুষ নিতে হবে বিয়ের স্বাদ,
আর বিয়ে হল মুমিনের ইবাদত।
বিয়ে কখনো আনন্দের ,কখনো বেদনার
আবার যৌতুকের কারণে ও হয় অপরাধ ।

নিজ পছন্দে আর কখনো হয় পরিবারের মাধ্যমে
কিন্তু তাতেও আসে না বরকত আর রহমত
বিয়েতে যদি না মানা হয় নবীর সুন্নত
যদি না হয় সাধ্যমত মোহরানা নির্ধারিত ।

বিয়েতে ধন সম্পদ,সুন্দর আর বংশ পরিচয় দেখতে হয়
আর আমি বলি শিক্ষা আর বংশের বড়ই গুরুত্ব
শিক্ষা না হলে বুঝবে না তোমায়, বুঝবে না তোমার সমাজ
আদব তমিজের থাকবে না লেশ ,থাকবে মিথ্যা অহংকার।

বিয়ে মানে বিশ্বাস আর উভয়ের সেবা যত্নের গ্যারান্টি
যদি না বংশ ভালো হয় , তবে জুটবে না সম্মান
হবে শুধু অপমান, মানুষের কাছে রটবে অপবাদ।
কারণ সেতো শিখেনি কি করে শ্রদ্ধা, সম্মান করতে হয় ।

কালো আর গরিব হউক, তাতে নেই অসুবিধা
যদি সে মানুষ হয় , হয় খোদাভীরু আর ইবাদতকারী
এই ঘরে মহান আল্লাহ্‌ দিবেন রহমত আর বরকত
ভরে যাবে ঘর সন্তান আর সম্পদে,তখন ফুটবে হাসি দম্পতির।

শেয়ার করুন