২১ মার্চ ২০২১


শেরপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারের শেরপুরে পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২১ মার্চ) এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ককের শেরপুর বাজারে আসা দূরপাল্লার বিভিন্ন গাড়ি ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এর নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিন সকাল ১১ টায় মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে খলিলপুর ইনিয়ন পরিষদে ও হামরকোনা হিফজুল কোরআন মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফাঁড়ি পুলিশ ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন