১৪ মার্চ ২০২৩


সিলেটের সাথে রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে পাহাড়িকা এক্সপ্রেস’র ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী ট্রেন পাহাড়িকার ইঞ্জিন কুলাউড়ার বরমচাল-ভাটেরা স্টেশনের মধ্যবর্তী ইটাখোলা এলাকায় বিকল হয়ে পড়ে।

পরে সিলেট স্টেশন থেকে ইঞ্জিন নিয়ে চালু করা হলে রাত ৭ টার দিকে ট্রেন সিলেটের দিকে রওয়ানা দেয়। সন্ধ্যা ৭ টার পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

মৌলভীবাজারের কুলাউড়ায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আড়াইঘন্টা পর চালু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভুঁইয়া।

শেয়ার করুন