১৭ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপএক্ষ সিলেট জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান।
বুধবার বিকেলে সিলেট জেলা ষ্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্টানের মাধ্যমে বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন কর হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
এ সময় সিলেট জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অনুষ্টানে বিভিন্ন সাংস্কুতিক পরিবেশনা অনুষ্টিত হয়।
উলেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর আয়োজন করেছে আগামী সিলেট জেলা পরিষদ। আজ ১৭ মার্চ শুরু হওয়া অনুষ্টানে জাতির পিতার স্মৃতিচারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।