২৭ মে ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাফসা) উদ্যোগে আগামী রোববার ‘উদ্যোক্তা ও উদ্ভাবন’ বিষয়ক শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
বাফসার কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান উদ্যোক্তাদের নিয়ে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে পড়াশোনার পাশাপাশি কীভাবে উদ্যোক্তা হওয়া যায় সে বিষয়ে আলোচলা করবেন উদ্যোক্তারা। তারা নিজেদের সফলতার গল্প নতুন উদ্যোক্তাদের বাধা অতিক্রমে সাহস জোগাবে। সেমিনারে নতুন উদ্যোক্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন।