১ মার্চ ২০২৩


প্রেসক্রিপশন নিয়ে বাকবিতণ্ডা : উইমেন্স হাসপাতালে হামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রোগীর স্বজনদের হামলায় এক টেকনোলিস্টের হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত টেকনোজিস্ট সামসুল হক উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি বিভাগে কর্মরত।

হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেট মহানগরীরর চৌকিদেখি এলাকার বাসীন্দা রুবেল আহমেদ তার ছেলের চিকিৎসার জন্য সকাল ১১টার দিকে উইমেন্স মেডিকেলের অধ্যাপক ডা. ওয়েস আহমেদের কাছে যান। এ সময় ডা. ওয়েস একটি টেস্ট লিখে দিয়ে আল্ট্রাসনোগ্রাফির জন্য টেকনোলিস্ট সামসুল হকের কাছে পাঠান। সামসুল হক প্রেসক্রিপশন দেখার পর লেখা বুঝতে না পারায় পুণরায় প্রেসক্রিপশন লিখে আনতে বলেন। এ নিয়ে ওই দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দুপুর ১টার দিকে রুবেল তার লোকজন নিয়ে হাসপাতালে প্রবেশ করে সামসুল হকের উপর হামলে পড়েন। আঘাতে সামসুল হকের হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটানস্থলে পৌছে জানতে পারে বিষয়টি তারা নিজেরাই মিমাংসা করে ফেলেছেন। কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

শেয়ার করুন