২ জানুয়ারি ২০২২
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিক ভারে গুলিবিদ্ধদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার দুপুরে তাড়ল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি।