১১ মার্চ ২০২১


লাশ আসছে শুক্রবার, বিকাল ৫টায় জানাজা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের জানাজা প্রাথমিকভাবে আগামীকাল শুক্রবার বাদ জানানো হলেও পরিবর্তিতে সময় পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ শুক্রবারসকাল ১১টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ এসে পৌঁছবে।

এই সিদ্ধান্ত নেয়ার সময় পারিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমদ আল কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে তাঁর দেখতে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন