২২ মে ২০২২


বিদেশ সফরে এমপি মোকাব্বির, দুর্গতদের পাশে ইয়াহইয়া চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বর্ষণের ফলে বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন এলাকাসহ উপজেলার বেশ কিছু ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে আছেন। ছুঁটছেন আশ্রয়ের খোঁজে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানি সংকট। এমন ভয়াবহ পরিস্থিতিতে জনগনের পাশে নেই এই আসনটির (সিলেট-২) সংসদ সদস্য মোকাব্বির খান। বন্যা দুর্গত এলাকা স্থানীয় জনগসন থাকে খোঁজে পাচ্ছেনা। তবে তিনি লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। মানুষের এই দুর্ভোগে বানবাসীদের পাশে দাঁড়িয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

শুক্র ও শনিবার দিবভর তিনি দুর্গত এলাকার মানুষদের জন্য রান্নাকরা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও প্রয়োজনীয় জরুরী মেডিসিন নিয়ে দুর্গত মানুষদের বাড়ি বাড়ি ছুঁটেছেন। খোঁজ নিচ্ছেন বানবাসী মানুষদের।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, হাট-বাজার, মসজিদ, স্কুল-কলেজ বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি পানিতে নিমজ্জিত হয়ে ভেসে গেছে অনেক ফিসারি ও পুকুরের মাছ। তাছাড়া ব্যাপক গতিগ্রস্ত হয়েছে পাকা ধানসহ বিভিন্ন ধরনের সবজির বাগানের চাষাবাদকৃত জমি।

বিশ্বনাথের যেসকল এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এসব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, আমি এখন জনপ্রতিনিধি নই, তবুও আমার অবস্থান থেকে দুর্গত মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে এসেছি। আমি যখন এই জনপদের এমপি ছিলাম তখন বন্যা পরিদর্শনে সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছিলেন এবং এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ দিয়েছিলেন। বর্তমানে হয়তো সংসদ সদস্য পরিবর্তন হয়েছেন, কিন্তু অতীতের সেই সরকার এখনও ক্ষমতায় আছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অতীতের ন্যায় এবারও বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে দাড়ানোর আহবান জানাই। মানুষ এই অবদান চীরকৃতজ্ঞের সাথে স্মরণ রাখবে। পাশাপাশি বন্যা দুর্গতদের সাহায্যে এলাকার বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানাই।

তবে এমপি মোকাব্বির খানের প্রেস সচিব সাংবাদিক অসিত রঞ্জন দেব জানিয়েছেন, মোকাব্বির খান গত ১১ মে এক সরকারি সফরে জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে গেছেন। তবে কী কর্মসূচি তা বিস্তারিত জানেন না তিনি।

অসিত রঞ্জন দেব এমপি মোকাব্বির খান সরকারী সফরে থাইল্যান্ড রয়েছেন বলে দাবী করলেও তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন। বিশিষ্ট সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর জানাজায় তাকে দেখা গেছে।

 

শেয়ার করুন