৯ জানুয়ারি ২০২১


জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হলেন পিপি নিজাম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামীলীগের সমহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন।

পিপি নিজাম উদ্দিন সিলেট জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বারের আইনজীবী ও আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা।

এদিকে, সিলেট জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মনোনীত হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন।

শেয়ার করুন