১০ ফেব্রুয়ারি ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে তুলা বহনকারী ট্রাকে আগুন লেগে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে ইউনিয়নের সুতারকান্দি এলাকার ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, তুলা বহনকারী ট্রাকটি হঠাৎ করে আগুন লেগে যায়৷ স্থানীয় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। স্থানীয় এলাকাবাসী ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস দায়িত্বশীলদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রাকের চালক জানায়, এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।