৭ ফেব্রুয়ারি ২০২১


শ্রীমঙ্গলে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার করুন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদেআলীশা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী অন্তসত্ত্বা আসমা খাতুন (২০) নিজ হাতে নিজের মনের ব্যাথা লিখে আত্মহত্যা করেছেন। তবে লেখাটি এখনো স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে রহস্য উন্মোচন সম্ভব হয়নি।

জানা যায়, শনিবারস রাত ১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ে রোববার সকালে উঠে তাকে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে স্থানীয় থানায় জানান বাড়ীর লোকজন।

খবর পেয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আবদুস ছালেক, এস আই আলামিন পুলিশের একটি টিম পুলিশের একজন নারী সদস্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত পরীক্ষা-নিরীক্ষা ও জব্দ করেন।

এ ব্যাপারে সিনিয়র এএসপি আশরাফুজ্জামান আশিক বলেন, “আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো ক্লিয়ার না তবে হাতে যে লেখাটি রয়েছে তার পিছনে কোন কারণ থাকতে পারে যা পরীক্ষা-নিরীক্ষা করার পর বুঝা যাবে। হাতের লেখার ভাষা ভালো করে বুঝে আসছে না। এই ঘটনার জন্য যদি কেউ দায়ী থেকে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।তবে আমরা ঘটনার পিছনে কি রয়েছে তা খোঁজার চেষ্টা করছি।”

অপরদিকে ঘটনাস্থলে থাকা এসআই আল আমিন জানান, নিহত নারীর স্বামী একজন দিনমজুর। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরন করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন