৩১ ডিসেম্বর ২০২২
লন্ডন অফিসঃগতকাল ২৯ ডিসেম্বর বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ আয়োজনে ঢাকা সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিজয় উৎসব ২০২২ উপলক্ষে কবিতা পাঠ,আলোচনা সভা ও একক অভিনয় অনুষ্ঠিত হয়।
বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয়ব আহবায়ক কবি পুলক কান্তি ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ড. নিরঞ্জন অধিকারী, দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক কবি সবুজ ইউনুস,কানাডা বিশ্ব কবিমঞ্চ কানাডা টরেন্টো সমন্বয়কারী কবি রোখসানা বেগম,ভারতের নাট্যজন সুপ্রীতি ঘোষ,গোবিন্দ ধর,সন্ধ্যা দেবনাথ, কবি গোপালচন্দ্র দাস।
কবি সেলিমা আজিজ এর সঞ্চালনায় শুরুতে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুর্বনা আরফিন,মাহমুদা সিদ্দিক সুমি,জি,এম মোর্শেদ, তাপস কর্মকার,রুপালী বড়ুয়া।
কবি কন্ঠে কবিতা পাঠ করেন কবি গোলাম কিবরিয়া,আদিত্য আওয়াল, লিলি শেঠ,রাজিয়া সুলতানা, ভারতীয় কবিদের মধ্যে কবিতা পাঠ করেন কবি গোবিন্দ ধর,গোপালচন্দ্র দাস,কবি সন্ধ্যা দেবনাথ,জগদীস দেবনাথ,কবি শাশ্বতী দাস,দিব্যেন্দু নাথ গান করেন সন্তোষ দেবনাথ ও কানাডার শিল্পীও কবি রোখসানা বেগম। একক অভিনয় করেন ভারতের আগরতলার বিশিষ্ট সুপ্রীতি।উল্লেখ্য বিশ্ব কবিমঞ্চ বিজয় সম্মাননা ২২ প্রদান করা হয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক সবুজ ইউনুস, কানাডার কবি ও শিল্পী রোখসানা বেগম, আমেরিকার কবি মিনা পাল ও ভারতের সন্ধ্যা দেবনাথকে।অসুস্থতা কারনে কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে আসতে পারেননি তাই দুঃখ প্রকাশ করেন ।