৮ ডিসেম্বর ২০২৩


প্রকাশিত হয়েছে সালমান ফরিদ’র মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘কাটা রাইফেল’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক ও কবি-কথাশিল্পী সালমান ফরিদ’র মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘কাটা রাইফেল’ প্রকাশিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সপ্তদশ বইমেলায় বইটির পাঠ উন্মোচন করা হয়।

প্রকাশনা সংস্থা বুনন’র স্টলে বইটির পাঠ উন্মোচনে গ্রন্থের লেখক সালমান ফরিদ ছাড়াও উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কথাশিল্পী ওয়াহিদ সারো, বুনন প্রকাশক ও সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, কবি ইলোরা শারমিন রাজ্জাক, কবি উম্মে সুমাইয়া তাজবীন নীলা, কবি ও সাংবাদিক মিজান মোহাম্মদ, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি ইফতেখার শামীম, কবি সুলেমান রাসেল, কবি সুফি আকবর, সাইদুর রহমান সৌরভ প্রমূখ।

শেয়ার করুন