১৮ জুলাই ২০২০


কবিতাঃ পৃ‌থিবীটা স্বাভা‌বিক হ‌বে

শেয়ার করুন

পৃ‌থিবীটা হইয়ে গেল অলস ভীষণ
কর্মব্যস্থ মানুষ ভুল‌তে ব‌সে‌ছে দিন ক্ষণ,
এমন তো ছিলনা মানু‌ষের ভাবনা
সব কিছু পা‌ল্টে দিল ভাইরাস ক‌রোনা।
 
কাজ নেই, কাম নেই
নেই রুজি রোজগার,
টাকা নেই, পয়সা নেই
চল‌বে কি ক‌রে সংসার,
এদিকে দুরত্ব মে‌নে চলাটাও দরকার।
 
‌কো‌ভিড-১৯ নামক করোনা
স্কুল, ক‌লেজ, অফিস, কারখানা
কাউকেই ছাড় দিলনা,
দ্রুতগ‌তির জীব‌নে নেমে এল বেদনা,
এভাবে জীবনতো কোনমতেই চলেনা।
 
শ‌ক্তি নি‌য়ে যে দেশগু‌লো
দা‌পি‌য়ে বেড়া‌তো প্র‌তি‌দিন,
তারাই আজ ধুঁক‌ছে করোনায়
দি‌নের পর দিন।
 
মৃত্যুর মু‌খোমু‌খি জীবন দা‌ড়ি‌য়ে
সম্ভাবনার পিছ‌নে ভয়,
ক‌রোনা আত‌ঙ্কে নিস্তব্ধ মানুষ
পুরো পৃথিবী করোনায় ধরাশয়।
 
‌দিন দিন ভারী হ‌চ্ছে মৃত্যুর মি‌ছিল
‌বিজ্ঞানীরা খুঁজ‌ছেন করোনার ভ্যাক‌সিন,
এক‌দিন বেরু‌বে মেডিসিন টিকই
পৃ‌থিবীটা স্বাভা‌বিক হ‌বে নিশ্চই।
 
ক‌রোনা ইতিহাস সৃষ্টি করে যাবে
একদিন হলেও বিদায় নিবে,
‌চির‌চেনা কোলাহ‌লে সবাই ফির‌বে
আবারো পৃথিবীতে মুক্ত আলো জ্বলবে।

শেয়ার করুন