১৯ অক্টোবর ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা নারায়নতলা গ্রাম থেকে আড়াই কেজি নকল সোনাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লোমাশানিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মো.শিব্বির আহমেদ (২৮) ও একই গ্রামের মো.নুরুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (২২)।
বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, ভোরে সীমান্ত পিলার ১২১৩/৫-এস এর কাছ থেকে আড়াই কেজি নকল সোনাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়।
(আজকের সিলেট/১৯ অক্টোবর/ডি/কেআর/ঘ.)