১৮ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাদের এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি) প্রতীক, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ (ঈগল) প্রতীক , বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব) প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল) প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আশঁ) প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ) প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া (একতারা) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ মনোনীত চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ (নৌকা) প্রতীক, মনোনয়ন বঞ্চিত বর্তমান সাংসদ ড. জয়া সেন গুপ্তা (কাচিঁ) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব মো. মিজানুর রহমান (ঈগল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ এম. এ মান্নান (নৌকা) প্রতীক, তৃণমূল বিএনপি’র মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আশঁ) প্রতীক, জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঠাঁল) প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান (লাঙ্গল) প্রতীক মনোনয়ন বঞ্চিত মো. এনামুল কবির ইমন (ঈগল) প্রতীক, মো. মোবারক হোসেন (কাচিঁ), প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার ‘আম’ প্রতীক পেয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত মহিবুর রহমান মানিক ‘নৌকা’ প্রতীক, মনোনয়ন বঞ্চিত শামিম আহমদ চৌধুরী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। সোমবার প্রতীক দেওয়া প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।