২৪ ডিসেম্বর ২০২০


সিসিকের ৬ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অন্তর্গত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পাঁচ কোটি আটষট্টি লক্ষ উনষাট হাজার টাকা পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে ২০২০ অর্থ বছরের সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিলের চেক হস্তান্তর ও আপত্তিকৃত বিল নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় বকেয়া বিল পরিশোধের চেক হস্তান্তর করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, মো. রকিবুল হাসান, রতন কুমার রায় চৌধুরী, এ.বি.এম মহসিন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৪টি ডিভিশনকে চেকের মাধ্যমে ৫ কোটি ৬৮ লক্ষ ৫৯ হাজার টাকা পরিশোধ করে সিলেট সিটি কর্পোরেশন।

শেয়ার করুন