১৬ নভেম্বর ২০২৩


সিলেটে কৃষক লীগের শান্তি সমাবেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অবরোধ ও বামজোটের হরতাল চলাকালে নগরীর রিকাবীবাজারেেএকটি শান্তি সমাবেশ করে কৃষকলীগ। বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মার্কেকের ধারে স্বল্পপরিসরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মোমেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও মহনগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, যারা উন্নয়ন চায় না, যারা জণগণ থেকে বিচ্যুত তারা অরাজকতা তৈরি করে মানুষের মাঝে আতংক ছড়ায়। তারা নির্বাচন মেনে নিতে পারে না। কিন্তু সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করুন