১৩ জুন ২০২৩


সিলেটের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ আগ্রহী অষ্ট্রেলিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় অবস্থিত অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী ড. সাচা ব্লুমেন।

মঙ্গলবার সাক্ষাতকালে ড. সাচা ব্লুমেন বলেন, সিলেটের সাথে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় অষ্ট্রেলিয়া।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।সিসিকের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মেয়র পত্নি সামা হক চৌধুরী, মেয়রর সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

শেয়ার করুন