২০ ডিসেম্বর ২০২০
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে মকবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ কৃষক বিষ খেয়ে মৃত্যুবরণ করেছে। তিনি উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পুকড়া গ্রামের মৃত মাজত আলীর ছেলে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে পরিবারের অগোচরে তিনি বিষপান করেন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ওসি মাসুক আলী জানান, ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।