২৬ জুলাই ২০২৩


জগন্নাথপুরে স্ত্রী খুন ! স্বামী আটক

শেয়ার করুন

জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বমীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমি বেগম (৩৮) দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের রূপক মিয়ার স্ত্রী। তাকে ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বরে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রুমির স্বামী রূপক মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। আটক রূপক ওই গ্রামের খুশবুল মিয়ার ছেলে। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১৩ বছর ধরে রূপক মিয়া স্ত্রী-সন্তান নিয়ে লোহারগাঁও গ্রামের এক ইংল্যান্ড প্রবাসীর বাড়িতে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রূপক মিয়া তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় রূপককে আটক করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর বলেন, হত্যায় ব্যবহৃত চাকু ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে স্বামী রূপককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন