৭ ডিসেম্বর ২০২০


বানিয়াচংয়ে নারীকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় সবজান বিবি (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারান তিনি।

রোববার গভীর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মত্যু হয়। এর আগে সবজান বিবি উপজেলা সদরের জাতুকর্ণপাড়ায় নিজের বাড়ি থেকে রোববার সকাল ১০টায় কালিদাশটেক গ্রামে তার মেয়ে ছফিনা বেগমের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বিকেলে তার মেয়ের স্বামী লুৎফুর রহমানের সঙ্গে একই গ্রামের আবু তাহের ও তার পাঁচ ভাইয়ের ঝগড়া হয়। ঝগড়ার সময় সবজান বিবি বাড়ির উঠানে ছিলেন। তখন আবু তাহের ওই নারীর মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন।

সন্ধ্যায় স্থানীয়রা তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, শিশুদের ঝগড়া নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বেড়াতে যাওয়া সবজান বিবির মাথায় আঘাত লাগলে তিনি মারা যান। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন