১১ আগস্ট ২০২৩
শায়স্তোগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক উল্টে হালমো আক্তার (১৯) নামে এক নারী শ্রমিক নিহত হয়ছেনে। নিহত হালমো চুনারুঘাট উপজেলা আসামপাড়া এলাকার বড় বাড়রি মো. মোস্তফার মেয়ে। তিনি অলিপুর প্রাণ আরএফএল গ্রুপে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জে অলিপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জে অলিপুরে প্রাণ আরএফএল গ্রুপরে নারী র্কমী হালমো নাইট ডিউটি যাওয়ার পথে ‘তাফরদি কটন মলিস’ এর সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছলিনে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকরে চাকা খুলে চেকিং করা অবস্থায় ট্রাকটি উল্টে হালমোর উপর পড়ে গেলে ঘটনাস্থলইে তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলশি ঘটনাস্থলে পৗেঁছে হালমোর মরদহে উদ্ধার করে।
শায়স্তোগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করনে।