১১ মে ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে হেল্পিং হিউম্যানিটি ট্রাস্টের উদ্যোগে ইফতার বিতরণ

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হেল্পিং হিউম্যানিটি ট্রাস্ট। রবিবার সকাল থেকেই ইউনিয়নের উজানীগাঁও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ট্রাস্টের নেতারা।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সমাজকর্মী ইজহার আহমদ বলেন, ‘আমার পরিচিত অনেকই এই ট্রাস্টের সাথে জড়িত। তারা বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করছেন শুনে তাদের সাথে কথা বলে আমাদের এলাকার ৫০টি পরিবারের জন্য ইফতার সামগ্রী নিয়ে আসি। আজ সকাল থেকেই আমাদের গ্রাম উজানীগাঁওয়ে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসি। হেল্পিং হিউম্যানিটি ট্রাস্টের এ উদ্যোগ অবশ্যই প্রসংসনীয় উদ্যোগ। তাদের মত অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য ভিত্তবানদের আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন