১৫ মার্চ ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নে নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারে মধ্যে দুম্বার গোসত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) উপকার ভোগী শত পরিবারের মাঝে ১ কেজি করে, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোঃ নুরুল ইসলাম উক্ত প্রকল্পের উপকার ভোগীদের মাঝে দুম্বার গোসত বিতরণ করেন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) কর্তৃক নন্দিরগাও ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবারের মধ্যে দুশ্বার গোসত বিতরণ কালে উপস্থিত ছিলেন , সৌদি আরব সরকার প্রেরিত ৩ জন প্রতিনিধি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রেরিত ২ জন প্রতিনিধি। একই দিন গোয়াইনঘাট উপজেলার অন্যান্য ইউনিয়নের দুঃস্থ-অসহায় ব্যক্তিদের মধ্যে আরো সাড়ে ৩০০ কেজি দুম্বার গোসত বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হিরণ মাহমুদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ।