১০ অক্টোবর ২০২০
মোঃ ফাহাদ আহমদঃ মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের উদ্যোগে সদর উপজেলার খলিলপুর ইউপির পূর্ব-খলিলপুর গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়৷
সভায় শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোশাহিদ কামাল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন-‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। পুলিশের সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। জনগণের কল্যাণে পুলিশের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন- সেবাই পুলিশের ধর্ম। পুলিশের কাজ কী এক কথায় বুঝাতে গেলে তাই বলা হয়। কিন্তু আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত পুলিশের কাজ মূলত অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। বস্তুত আইনের আওতায় প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করলে তা জনগণের সেবা করাই হয়। অর্থাৎ পুলিশের কাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনসম্পৃক্ততা।
পুলিশই জনতা, জনতাই পুলিশ’। উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশের সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফাঁড়ি পুলিশের এএসআই ইসমাইল হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্থানীয় সর্বস্তরের ব্যক্তিবর্গ।