৩১ মার্চ ২০২৩


মৌলভীবাজারে চাচীর পরকীয়ার বলি ভাসুরপুত্র : গ্রেফতার ২

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে চাচীর পরকীয়া প্রেমের বলি হয়েছেন এক ভাসুর পুত্র। চাচাদের নির্মম প্রহারে প্রাণ দিতে হয়েছে তাকে। এ ঘটনায় পুলিশ দুই চাচাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর থানার আপার কাগাবালার ইউনিয়নের সাতবাক গ্রামের শাহ আলম দীর্ঘদিন ধরে আরব আমিরাত প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে জানতে পারেন তার ভাতিজা রাজু মিয়ার (২২) সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেম ও দহরম মহরমের কথা। রাজু ছিলেন সিএনজি অটোরিক্শা চালক। এর জের ধরে রাজুকে হত্যার পরিকল্পনা করেন চাচা শাহ আলম।

বুধবার দুপুরে স্থানীয় বিন্নিগ্রাম এলাকায় পেয়ে দুই চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৪) মিলে লোহার রড দিয়ে রাজুকে বেদম পেটান। স্থানীয়রা মৃতপ্রায় রাজুকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার সকালে রাজু মিয়ার মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহতের পিতা হাদিস মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মৌলভীবাজচার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরই পুলিশ ভোররাতে নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীঘটনার সত্যতা নিশিচত করে বলেন-নিহতের চাচা শাহ আলম ও জাকির হোসেন’কে আদালতে প্রেরণ এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন