৭ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটে অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) নগরের সাগরদিঘিরপাড়ের বহুতল ভবন আপন ব্লু-টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
জানা গেছে,নিহত গৃহকর্মীর নাম জামিয়া আক্তার (১৭)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে। জামিয়া ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী ছিলেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএস // আতারা