৫ জুলাই ২০১৭


গোয়ালাবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক:: সিলেটে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে  বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর এলাকাবাসী ব্যারিকেড দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে বাজারের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, সন্ধ্যায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষে দুজন ঘটনাস্থলে মারা। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন