৪ জুলাই ২০২৩


সুইডেনে কুরআন পুড়ানোর নিন্দায় উলামা পরিষদ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরিফ পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উলামা পরিষদ’র নেতৃবৃন্দ।

সোমবার (০৩ জুলাই) রাতে নগরীর শামিমাবাদস্থ সৈয়দ কমপ্লেক্সে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ ধনুকান্দির সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাওলানা রেজাউল করিম জালালি, সদস্য হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, সদস্য হাজী নুমানী চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, কুরআন শরীফ পুড়ানোর ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়কে আহত করেছে। অবিলম্বে জাতিসংঘকে এই ঘটনার বিচার করতে হবে।

উল্লেখ্য, আগামী শুক্রবার সিলেটের সকল মসজিদের ইমাম ও খতিবকে এ ব্যাপারে বয়ান করার জন্য উলামা পরিষদের নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন