২৯ এপ্রিল ২০২১


কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলি, বাংলাদেশি নিখোঁজ

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলি চালানোর পর থেকে নিখোঁজ রয়েছেন নুরুজ্জামান (২৬) নামে এক বাংলাদেশি যুবক। তার ভাগ্যে কি ঘটেছে এখনো জানতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। নিখোঁজ নুরুজ্জামান কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে নুর উদ্দিন নামে নিখোঁজ যুবকের সহোদর ও সঙ্গীয় মনির মিয়া ফিরলেও গ্রেফতার এড়াতে তারা পলাতক রয়েছেন।

বুধবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের দমদমিয়া সীমান্তের ১২৫৯ নম্বর পিলারের ২ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কোম্পানীগঞ্জের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত বলেন, নুরুজ্জামান ও তার সহোদর নুর উদ্দিন এবং প্রতিবেশী মনির জ্বালানি কাঠের সন্ধানে সীমান্তের ওপারে যান। এসময় ভারতীয় খাঁসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জন পালিয়ে আসতে সক্ষম হলেও নুরুজ্জামান ফিরে আসেননি। তার সন্ধানে রয়েছে বিজিবি। তবে তার ভাগ্যে কি ঘটেছে, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন