১২ ডিসেম্বর ২০২৩


প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের ডা. দুলাল

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগ নেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়ন বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হলো।

মঙ্গলবার আপিল শুনানির তৃতীয় দিন ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি গণামাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছিলেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।

মনোনয়নপত্র বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। প্রার্থিতা ফিরে পেলেন আপিল করার তৃতীয় দিন।

শেয়ার করুন