২৬ আগস্ট ২০২০


নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যানজটমুক্ত জনগণের ভোগান্তিহীন ভাবে চলাচল নিশ্চিত করতে পৌরসভা এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও জনগণের স্বার্থে রাস্তার দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযান করা হয়।

এসময় রাস্তায় ইট-বালু, কাঠ ইত্যাদি রাখাসহ বিভিন্ন অপরাধে ১৬ টি মামলায় মোট ৩৮ হাজার ১শত টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন এর মাধ্যমে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পৌরসভার মেয়র সাবির হোসেন লোকবল এবং গাড়ি সহায়তা প্রদান করেছেন। এবং প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

শেয়ার করুন