১ সেপ্টেম্বর ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজারে অগ্নি কান্ডে কয়েক টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আন্দিউড়া চকবাজারের কীটনাশক ব্যবসায়ী নন্দন ষ্টোরের মালিক নন্দন দেবের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও কয়েকটি দোকানের মালামালেরর ক্ষতি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব। সব আগুনে পুড়ে গেছে। এখন সার, বিষ ও কীটনাশক বিক্রির সিজন। আমি গতকালও কয়েক লাখ টাকা মাল ক্রয় করেছি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, আগুন লেগেছে আমি শুনছি আমি নামাজে ছিলাম পরে গিয়ে দেখছি। কিভাবে আগুন লাগছে আমি বলতে পারি না।
স্থানীয়রা বলেন এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্য রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনদোষ মল্লিক বলেন, আগুন লাগছে খবর পেয়ে আমারা ২টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টায় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।