১৩ আগস্ট ২০২০


করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কাউন্সিলর শাহানারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম। বুধবার তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সিসিকের সংরক্ষিত ওয়ার্ড নং-৬ (সাধারণ ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮) থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর শাহানারা প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন।

শাহানারা বেগমের ব্যক্তিগত সহকারী জয়নাল আহমদ জানান, অসুস্থতা বোধ করায় শাহানারা বেগমকে গত সোমবার নর্থইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার তার করোনা শনাক্ত হয়। তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানান জয়নাল।

শেয়ার করুন