২৯ জুলাই ২০২৩
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে নিয়মিত চলাচলকারী যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।যানবাহনের ভাড়া নির্ধারণ করা না থাকায় চালকগন দুরদুড়ান্ত সহ স্থানীয় পথচারীদের করছে তছরুপ। গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে বিগত ঈদুল আযহার একসপ্তাহ পুর্ব থেকেই এমনটি চলছে বলে জানান একাধিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি।
গত ঈদ উপলক্ষে রাজধানী থেকে ঘর মুখী যাত্রীদের কাছ থেকে জোড় পুর্বক বোনাস দাবী করে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করছে ঐ অসাধু অনভিজ্ঞ যানবাহন চালকরা।মধ্যনগর উপজেলা সদরের পিঁপড়াকান্দা স্ট্যান্ড থেকে গাছতলা বাজারে ভাড়া চল্লিশ থেকে একশত,ধর্মপাশা একশত থেকে দুশত,মোহনগঞ্জ দেড়শত থেকে আড়াইশত,নেত্রকোনা তিনশত থেকে পাঁচশত টাকা আদায় করছে বলে একাধিক অভিযোগ রয়েছে।এছাড়াও চলার পথে দূর্যোগপুর্ণ দিন থাকলে আকাশ ছোয়ায় ভাড়া।
এদের মধ্যে অধিকাংশ অনভিজ্ঞ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক রযেছে।জীবন ঝুঁকি নিয়ে দুর্ভোগময় রাস্তায় প্রতিনিয়তই যানবাহন চালাচ্ছে অদক্ষ চালকেরা।ইজিবাইক,সিএনজি,মাহিন্দ্রা,লেগুনা।চালকদের চাহিদানুযায়ী ভাড়ার দ্বিমত পোষন করলেই যাত্রীদের উদ্দেশ্যে চালকের বচনে বেড়িয়ে আসে “আপনার যেতে হবে না,বাড়ি চলে যান”এমনটি জানিয়েছেন ভুক্তভোগী নোবেল সরকার নামীয় এক সরকারি চাকুরীজীবি।
এমতাবস্থায় সর্বমহলের চলাচলকারী,ভুক্তভোগী,রাজনৈতিক ব্যাক্তিত্ব,ব্যাবসায়ী সহ সচেতন মহলের জোর দাবী রয়েছে প্রশাসনিক হস্তক্ষেপ।রাস্তার পরিমাপের অনুকূলে সঠিক ভাড়া নির্ধানের দাবীও রয়েছে।এবং পাশাপাশি প্রকৃত ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের খুজে যানবাহন চালাতে সুযোগ করে দেয়া।অনভিজ্ঞ কৃত্রিম চালদের আইনের আওতায় আনার জোরদাবী জানিয়েছেন তারা।
মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি-বলেন বিষয়টি আমাদের কানে আসার সাথে সাথেই চালকদেরকে সতর্ক করছি।এবং আমরা চাই মধ্যনগর ও ধর্মপাশা রোডে নেত্রকোনা পর্যন্ত সরকারী কর্মকর্তাগনদের মাধ্যমে উপজেলা রোডের অনুপাতে উপযুক্ত ভাড়া নির্ধারন করা হউক।এতে কেহই ভোগান্তির স্বীকার হবে না।মধ্যনগর সিএনজি চালিত অটো রিক্সা,অটোট্যাম্পু ট্যাক্সিক্যাব,ট্যাক্সিকার মালিক সমিতির সভাপতি রনি তালুকদার ও শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেনের সাথে কথাবলে জানা যায় পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যনগর টু ধর্মপাশা দুরত্ব বিষ কিলোমিটার প্রায় সিএনজি ভাড়া ৬০ টাকা।মধ্যনগর টু গাছতলা ৩০টাকা ও মধ্যনগর টু নেত্রকোনা ২২০টাকা এর বাহিরে অতিরিক্ত ভাড়া কেহ নিলে দুঃখ জনক।আমারা সকলকে নিয়ে খুব শ্রিগই আলোচনায় বসবো।কেন এমনটি হলো খতিয়ে দেখা হবে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন এবিষয়ে বিগতদিনে একাধিক বার এদেরকে ডেকে সরেজমিনেও সতর্ক করেছি।আগামীদিনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।