১ অক্টোবর ২০২৩


সিলেট ক্যাডেট কলেজের প্রাচীর ভেঙ্গে ভেতরে ট্রাক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর সড়কে সিলেট ক্যাডেট কলেজের সীমানা প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েছে বেপরো গতির ট্রাক।

শনিবার দিবাগত (১ অক্টোবর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর(তদন্ত) দেবাংশু কুমার দে।

তিনি জানান- কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২২৬৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট ক্যাডেট কলেজের সীমানা প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার আগেই ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা করছি আমরা।

শেয়ার করুন