৭ আগস্ট ২০২০


বানিয়াচংয়ে স্বামীর লাথিতে স্ত্রী মৃত্যু!

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর লাথির আঘাতে স্ত্রী জলি আক্তারের (২৬) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক জায়েদ মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জায়েদ ও তার স্ত্রী জলি বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক দ্বন্দ্বে দু’দিন আগে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর পেটে লাথি মারেন জায়েদ।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে জলি অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। ঘাতক জায়েদকে আটক করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন