১৪ জুন ২০২৩


মৌলভীবাজারে জুড়ী নদী থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন

জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী নদী থেকে মোঃ রিয়ান উদ্দিন (৩৬) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। বুধবার দুপুর ২টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন ০৩ নং ঘিলাছড়া ইউনিয়ন এর অন্তর্গত পূর্ব বাদেদেউলী সাকিনস্থ জিরো পয়েন্ট এর উত্তর দিকে অবস্থিত জুড়ী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন লাশকে নৌকায় তুলে নদীর পাড়ে নিয়ে আসে। মৃত রিয়াদ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে। মৃতের লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মৃত রিয়ান উদ্দিন জনৈক জলিল মিয়ার ইজারা নেওয়া বিল দীর্ঘ ৭/৮ মাসের মতো মাসিক বেতনের ভিত্তিতে পাহারা দিতেন। প্রতিদিনের মতো গতকাল আছরের নামাজের পর মৃত রিয়ান উদ্দিন নৌকা যোগে হাওরে যায়। কিন্তু রাত ৯ টা বাজলেও সে বাড়িতে না আসলে তার পরিবার সহ নিকট আত্মীয় -স্বজনরা সারা রাত বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পাইয়া অদ্য বুধবার (১৪ জুন) অনুমান ১টা ৩০ এর দিকে সাধারণ ডায়রী করার জন্য থানায় গেলে পরবর্তীতে তার পরিবার সহ অত্র থানা উক্ত সংবাদ পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।

শেয়ার করুন