৯ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হককে সিলেট সদর উপজেলায় বদলি করা হয়েছে। তবে জৈন্তাপুর উপজেলায় এখনও কাউকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়নি।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে তাকে বদলি করা হয়েছে।
নুসরাত আজমেরী হক জানান, যোগদানের এক বছরের মাথায় তিনি বদলি হয়ে সিলেট সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ জানুয়ারি তিনি জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।