৩ মে ২০২৩


ওসমানীনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের আনরপুর গ্রামে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মছব্বির আহমদ (৭০)।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আনরপুর গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, হাওরে বজ্রপাতে গৃহপালিত একটি ভেড়া আনতে গিয়ে বজ্রপাতে গবাদি পশু সহ তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও বাড়ির আশ পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।

বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিব বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন