জামালগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানঁপুর, সোনাপুর, গজারিয়া হাঠি,কদমতলীর বন্যায় কবলিত আশ্রয় কেন্দ্রে প্রায় ৪৬ টি পরিবারের মধ্যে অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার নির্দেশে শুকনো খাবার বিতরন করে সদর ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।
ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য গোলাম হায়দার,ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বশির আহমদ সহ কৃষকলীগ নেতা আবুল কালাম প্রমুখ।