২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন, রিয়াজ উদ্দীন।
আহত দুই পুলিশ সদস্য এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন গোলাপগঞ্জ থানায় কর্মরত।
জানা গেছে, দুই মোটর পুলিশ সদস্য মোটর সাইকেলযোগে তাদের কর্মস্থল গোলাপগঞ্জ থানায় যাওয়ার পথে আলমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী আহত হন।
আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।